ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মৌবনের মোগলাইয়ে মিলল ছাগলের চামড়ার লোম ও অরুচিপূর্ন খাবর পরিবেশনের অভিযোগ Headline Bullet কুড়ালগাছি বাজারে রানাকে কুপিয়ে রক্তাক্ত করল সন্দেহভাজন চোরেরা Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে সেলাই দিতে লাগে ছয় থেকে দশ হাজার টাকা Headline Bullet দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু Headline Bullet আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একই মামলার সাঁজা একসাথে চলার সুযোগ নেই, হাইকোর্ট Headline Bullet নেইমারের শূন্য জায়গাটা পূরন করবে রাফিনিয়া Headline Bullet রাজধানীর কদমতলীতে অন্তজেলা ডাকাত সদস্য গ্রেফতার Headline Bullet ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অবৈধভাবে ওষুধ তৈরি ও সংরক্ষণের অভিযোগে গ্রেফতার এক Headline Bullet জেলা শিক্ষা অফিসারের গাড়িতে দর্শনা বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজের রাজকীয় বিদায় Headline Bullet লিবিয়ায় বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের অস্ত্রের মুখে অপহরণ, পরিবারকে নির্যাতনের ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়

কুষ্টিয়ায় মৌবনের মোগলাইয়ে মিলল ছাগলের চামড়ার লোম ও অরুচিপূর্ন খাবর পরিবেশনের অভিযোগ

Oplus_131072


কুষ্টিয়ায় মৌবন রেস্টুরেন্টের মোগলাইয়ে ছাগলের চামড়ার লোম পাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এক ক্রেতা পরিবারের সদস্যদের সঙ্গে মোগলাই খাওয়ার সময় বিষয়টি দেখতে পান। পরে তাৎক্ষণিক রেস্টুরেন্টে গিয়ে বিষয়টি জানালে মোগলাইয়ে ছাগলের চামড়ার লোম পাওয়ার কথা মৌবন কর্তৃপক্ষ স্বীকার করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতেও অনুরোধ করেন তারা। এঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা ও সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে আলোচনা-সমালোচনাও।

ভুক্তভোগী ক্রেতা তারিক আহম্মেদ রিংকু বলেন,সুনামধন্য রেস্টুরেন্টের খাবারে ছাগলের চামড়ার লোম পাওয়ায় হতাশ হয়েছি। তার দাবি,এটি অপরিচ্ছন্নতার চরম পর্যায় এবং এমন ঘটনায় মৌবন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে মৌবন রেস্টুরেন্টের মালিক হাবিবুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী বলেন,বিষয়টি শুনেছি, খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর