ঢাকা, শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মো: তৌহিদ বিন-হাসান।

অদ্য ২৬ জুন ২০২৬ তারিখ সকাল ১০টার সময়
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের মান্যবর প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন মহোদয়।

আলোচনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মহোদয় বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি। মাদকের অপব্যবহার আমাদের তরুণ সমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দেয় এবং অপরাধ, সহিংসতা ও সামাজিক অস্থিরতা বাড়িয়ে তোলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে আমাদের তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা মাদকের কুফল থেকে দূরে থাকে। প্রত্যেক অভিভাবককেও সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হতে হবে।


     এই বিভাগের আরো খবর