কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (০৩ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত কুষ্টিয়া সদর থানাধীন মহাশ্মশান আবাসন এলাকা এবং আসামিদের নিজ নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ সোহাগ (১৮), পিতা: মোঃ আলমত হোসেন, মিলপাড়া, কুষ্টিয়া সদর।২. মোঃ জিয়ারুল শেখ (২৪), পিতা: মোঃ ওমর শেখ, উত্তর মিলপাড়া, কুষ্টিয়া সদর।৩. মোঃ বিজয় (২১), পিতা: মোঃ হাবিব, ছেউড়িয়া মন্ডলপাড়া, কুমারখালী।৪. মোঃ রতন ইসলাম (২৫), পিতা: মোঃ ইকরামুল, আরিয়া মোল্লাপাড়া, দৌলতপুর।৫. মোঃ রাব্বি হোসেন (২০), পিতা: বাবুল আক্তার, কুশবাড়ীয়া, কুমারখালী।৬. মোঃ জনি (২৭), পিতা: আলাল, মিলপাড়া, কুষ্টিয়া সদর অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ এবং উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামান ও মোঃ ইকবাল হোসেনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ জাকিউল আলম এবং জনাব আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে আসামিদের ৩ মাস, ২ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।