কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় ও “খ” সার্কেলের পৃথক অভিযানে এসব অভিযান পরিচালিত হয়। জেলা কার্যালয়ের অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া বাঁধ, বড় স্টেশনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইমন (২৫) ও মো. কালু (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।পরে পরিদর্শক মো. আবুল কালাম আজাদের প্রসিকিউশনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ক্ষেমিদিয়ার ও বড় গাংদিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাহাবুল মালিথা (৪০) ও মোছা. আবেদা খাতুন (৪০)-কে আটক করে।