ঢাকা, সোমবার, ৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি Headline Bullet বাড়তে পারে বিশ্ববাজারে তেলের দাম Headline Bullet আওয়ামী লীগ নেতাকে জেল গেটে বরন করলেন বিএনপির এমপি Headline Bullet মুন্সিগন্জে গুলিবিদ্ধ ১৫ Headline Bullet কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সানি হত্যার সিসি টিভি ফুটেজ প্রকাশ Headline Bullet বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা ছিনতায় Headline Bullet মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, নাসীরুদ্দীন পাটওয়ারী Headline Bullet অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Headline Bullet মির্জা আব্বাসকে মানহানি, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন Headline Bullet চাঁদা না দেওয়ায় ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি

কুষ্টিয়ায় একযোগে তিন সরকারি দফতরে চুরি

মিরপুর উপজেলা ভূমি অফিস।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতের কোনো এক সময় একযোগে এ ঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষ।

এদিকে, এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দফতরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এ ঘটনা ঘটে। এসময় তিনটি দফতরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এ ঘটনা ঘটনায় চোর চক্র। এসময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

তবে এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। একই সঙ্গে তিনটি সরকারি দফতরে চুরির ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর দফতরগুলো পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


     এই বিভাগের আরো খবর