ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ()

কুষ্টিয়ায় তাঁতিদলের সভা অনুষ্ঠিত

Oplus_131072

কুষ্টিয়া ভেড়ামারায় শিল্পকলা একাডেমির হলরুমে গতকাল জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় নিয়ামতুল্লাহকে সভাপতি ও তানভির তুহিনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী তাঁতী দলের ভেড়ামারা উপজেলা কমিটি গঠন হয়েছে। বিএনপি নেতা খন্দকার মোস্তাফিজুর রহমান শিশিরের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য সচিব মীর আইয়ুব হোসেন। প্রধান বক্তা ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য আফিরুল বিশ্বাস, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, মিরপুর উপজেলা তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতা কর্মী।


     এই বিভাগের আরো খবর