ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি Headline Bullet মাদক নির্মূল, আইনি সুরক্ষা ও জনকল্যাণ: করুলগাছি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে বিশেষ জনসেবা সমাবেশ অনুষ্ঠিত” Headline Bullet চাচার লালসার স্বীকার ভাতিজি Headline Bullet ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ, গ্রেফতার ৩, দুই জনের স্বীকারোক্তি Headline Bullet বগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযানতালিকাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতারবগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযান Headline Bullet নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত Headline Bullet পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Headline Bullet চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় সুলতানপুর বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় ট্রেনে ওঠা নিয়ে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ায় দুই যাত্রীকে ছুরিকাঘাত ট্রেন কর্মচারী

Oplus_131072

ট্রেনে ওঠা নিয়ে দ্বন্দ্ব, কুষ্টিয়ায় দুই যাত্রীকে ছুরি মারলেন ট্রেন কর্মচারী

কুষ্টিয়ার কোর্ট রেলস্টেশনে ট্রেনে দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা আটকে রাখেন ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখান থেকে সরে যান ট্রেনের লোকোমাস্টার ও টিটিই।

আজ শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে।

আহতরা হলেন চুয়াডাঙ্গার বাসিন্দা শফিউল্লাহ ও আব্দুর রহিম। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানিয়েছেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ট্রেনটির ‘খ’ বগিতে ওঠার সময় ভেতরে থাকা এক কর্মচারীর সঙ্গে দুই যাত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মচারী ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। পরে সহযাত্রী ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে।


     এই বিভাগের আরো খবর