কুষ্টিয়ার ভাদালিয়া এলাকায় ইটবোঝাই ট্রলির ধা’ক্কায় কুরবান শেখ (৬০) নামে এক বাইসাইকেল আরোহীর ম’র্মান্তিক মৃ’ত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (গতকাল) বিকেল সাড়ে ৫টার দিকে ভাদালিয়া- বেলঘরিয়া সড়কের মুন্সি মার্কেট সংলগ্ন খানকা শরিফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহ’ত কুরবান শেখ ভাদালিয়া শোস্তিপুর গ্রামের মৃত ছানু শেখের ছেলে বলে জানা গেছে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যক্তি ছিলেন এবং দৈনন্দিন কাজের অংশ হিসেবে বাইসাইকেলে চলাচল করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কুরবান শেখ বাইসাইকেলযোগে ভাদালিয়া থেকে বেলঘরিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধা’ক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আ’হত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে ডান কানে গুরুতর আ’ঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আ’ঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘ’টনার পরপরই টলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ট্রলিটি আটক করে রাখলেও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত দোষী চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল। এদিকে স্থানীয়রা বলছেন, ওই সড়কে নিয়মিত ইটবোঝাই ট্রলি ও ভারী যানবাহন চলাচল করায় প্রায়ই দু’র্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় সড়ক দু’র্ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহল বলছে, সড়কে নিয়ম মানা ও যানবাহনের নিয়ন্ত্রণ নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হবে।