কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তারকৃত সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল সোমবার (১৭ আগস্ট) কুষ্টিয়ায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার কালিশংকরপুরের আব্দুল খালেকের ছেলে মোঃ রানা (৩২), জগন্নাথপুরের মৃত রিপন ইসলামের ছেলে মোঃ শরিফুল (২৩), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ার ইসরাইলের ছেলে মোঃ রিপন (৩৫), একই এলাকার ফেরদৌস হোসেনের ছেলে জাহিদ (২১), মৃত আবুল কাশেমের ছেলে মোঃ লিটন হোসেন (৪৫), আছের মন্ডলের ছেলে সোহেল (৩৭) এবং ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া কলোনিপাড়ার কালু কসাইয়ের ছেলে নাছিম।