ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়ায় কয়েক কোটি টাকা তামাকজাত পন্য ধংষ

Oplus_131072

কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে চোরাচালানের দায়ে জব্দ করা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

এতে ধ্বংস কমিটির আহ্বায়ক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান, সদস্য সচিব ও কুষ্টিয়ার সহকারী কমিশনার মো. আকবর হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আটক তামাক ও তামাকজাত পণ্য বিনষ্টকরণ কর্মসূচির আওতায় এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন সংস্থার অভিযানে জব্দ করা তিন কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৯৪৭ শলাকা/পিস বিড়ি-সিগারেট, জর্দা ও গুলসহ বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান,চোরাচালান প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও ধ্বংস কার্যক্রম অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর