কুষ্টিয়া
০৯ এপ্রিল ২০২৬,
কুষ্টিয়ায় এডুয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই শিক্ষার্থীর নাম তন্ময়। সে প্রতিষ্ঠানটির আবাসিকে থেকে পড়াশোনা করতো।
এডুকেয়ার কর্তৃপক্ষ জানায় মৃত ছাত্রটি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। গতরাতে খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে রাত ২ টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ওই আবাসিকের অন্যান্য শিক্ষার্থীরা অভিযোগ করেন, তন্ময় অসুস্থ হয়ে পড়লে তাকে সময়মত হাসাপাতালে নেওয়া হয়নি। মারা যাওয়ার অনেক্ষণ পরে তাকে হাসাপাতালে নেওয়া হয়। এছাড়াও তাদের আবাসিক ভবনে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এবিষয়ে কুষ্টিয়া জুড়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।