ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ()

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

Oplus_131072

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ভাগনে সবুজ রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দেওয়া জবানবন্দির ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে মৃত হাবিবুর রহমানের ভগ্নিপতি ও আরেক ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- মৃত হাবিবুর রহমানের ভগ্নিপতি শহিদুল ইসলাম ও আরেক ভাগনে শাহিন মন্ডল। তাদেরকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর সঙ্গে হত্যায় ব্যবহৃত হাসুয়া গ্রামের পুকুর হতে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেঞ্চ এ চাল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২) তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং মেয়ে সাদিয়া আক্তার (৩)।


     এই বিভাগের আরো খবর