ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিচ ইয়াবা সহ আটক:-১

ইবি থানা প্রতিনিধি:- কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের চরুয়াপাড়া নিজ বাড়ি থেকে ৩৫ পিচ ইয়াবা সহ দরবেশের ছেলে সবুজ (২৮) এক মাদক ব্যবসায়ী আটক।

কুষ্টিয়া পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক আজ সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে,পশ্চিম আব্দালপুর পুলিশ ক্যাম্পের আইসি সাব-ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান ও টু-আইসি মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সবুজ কে ৩৫ পিচ ইয়াবা সহ আটক করেন।

এই বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ জানান,আজ তাকে ৩৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে এবং এই বিষয়ে মাদক মামলার সকল প্রসুস্থি চলছে।

তিনি আর বলেন,কোন ভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় নয়,প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ ঘোষনা করে, ইবি থানা এলাকাকে আমি মাদক মুক্ত করবো।আপনারা আমাকে তথ্য দিবেন।আমি সব সময় আপনাদের পাশে আছি।


     এই বিভাগের আরো খবর