ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে জরিমানা

আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যুর ঘটনায় প্রশাসন অভিযান পরিচালনা করেছে। গতাকাল বুধবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল একই ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক সপ্তাহের ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় র‌্যাব ও পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযান শেষে ডা. আওলিয়ার রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তে কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ক্লিনিকটির বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর