ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১ Headline Bullet উদ্বোধনের এক মাসও হয়নি: কেরু মার্কেটের সামনে অপরিকল্পিত ড্রেনে চরম জলাবদ্ধতা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা​ Headline Bullet লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক

আলমডাঙ্গায় ৬ মাদকসেবিকে কারাদণ্ড

আলমডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। পরে গতকাল রবিবার তাদেরকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত চুয়াডাঙ্গায় নেয়া হয়। আদালত তাদেরকে, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডিতরা হলো আলমডাঙ্গার হারদী শেখ পাড়ার মোঃ সম্রাট শেখ (২৮), আনন্দধাম এলাকার মোঃ জীবন আলী (২৪), বাঁশবাড়িয়া গ্রামের মেঃ জিয়ারুল হক (৫২), মোঃ হাসান আলী (৩৮), মোঃ তারিকুল ইসলাম (৫০) ও  শ্রী পরিমল কুমার বিশ্বাস (৫০)।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার রাতে সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় উপরোক্ত ৬ জন আসামীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা।
এরপর আসামীদেরকে গতকাল রবিবার চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত নেওয়া হয়। আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর