আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ সোহান আলী ওরফে সোলেমান (২৯) ও সোহেল রানা (২৩) নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় ওই দুই মাদক কারবারীকে গ্রে*প্তার করে পুলিশ।
গ্রেপ্তার সোহান আলী উপজেলার গাংনি ইউনিয়নের ফুলবগাদি গ্রামের মহির উদ্দিনের ছেলে ও সোহেল রানা নাগদাহ ইউনিয়নেে কুটিপাইকপাড়ার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মা*মলা হয়েছে।