আবু হানিফ মিলন স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলোচিত চপ-পেঁয়াজু বিক্রেতা চয়ন আলী (৪৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি হেলাল উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
নিহত চয়ন আলী আলমডাঙ্গার হারদী কৃষি ক্লাব পাড়ার সাজ্জাদ আলীর ছেলে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ফোনে ওসমানপুর বিশ্বাসপাড়া এলাকায় ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে একটি ভ্যানযোগে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরের ঝুটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়াপ্রবাসী প্রধান আসামি হেলালকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে
সূত্রে : BBC crime news