BBC Crime news | স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
চুয়াডাঙ্গা জেলার আন্সারবাড়িয়া স্টেশনে ট্রেন থেকে তেল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পাবলিক নিয়ন্ত্রণে পরিচালিত খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি যখন স্টেশনের শান্টিংয়ে অবস্থান করছিল, অভিযোগ উঠেছে খোদ ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকিতেই এই তেল চুরি হয়। চুরি হওয়া তেল পার্শ্ববর্তী একটি কলাবাগানে বস্তাবন্দী করে লুকিয়ে রাখা হয়েছিল।
মাটিত তেল পড়ার দাগ ধরে স্থানীয় কয়েকজন লোক কলাবাগানে গিয়ে লতাপাতা ঢাকা অবস্থায় বস্তাগুলো দেখতে পান। ঠিক তখন ট্রেনের কর্মকর্তা ও কিছু লোক সেখানে এসে ওই তিন ব্যক্তির ওপর এলোপাথাড়ি হামলা চালায় এবং তাদের মধ্যে একজনকে বিবস্ত্র করে রাখে।
পরবর্তীতে ভুক্তভোগী সেই তিনজন BBC ব্যক্তি ক্রাইম রিপোর্টার আবু হানিফ মিলনের সঙ্গে দেখা করে পুরো ঘটনার বর্ণনা দেন এবং এর ভিডিও ফুটেজ তার হাতে তুলে দেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।