‘স্বাধীনতার ৫৩ বছর পরও বিএনপি-জামায়াতের অসাধু তৎপরতায় আমরা নানা ধরনের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধাগ্রস্ত হচ্ছি। তারা দেশের মঙ্গলের চেয়ে নিজেদের মঙ্গলের কথাই ভাবে। এই বিএনপি সব সময় নিজেদের পকেট ও গোষ্ঠীর স্বার্থের কথা ভাবে। এরা দেশপ্রেমিক নয়।
এরা মহান মুক্তিযুদ্ধ ও মূল্যবোধে বিশ্বাস করে না। এই গোষ্ঠীটি হলো আমাদের জাতির জন্য অভিশাপ।’
আজ বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংক ভবন চত্বরে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এটি হলো সিয়াম সাধনা ও সংযমের মাস। অথচ বিএনপি-জামায়াত সংযমী না হয়ে আন্দোলনের নামে মানুষের দুঃখকষ্টকে আরো বাড়ানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এরা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দুর্নীতির বিপক্ষে বড় বড় কথা বলে। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের ঘৃণা করি।