ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রটোকল (গানম্যান) এস আই আব্দুল হালিম বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে ০১৮২৬-****** নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। ওই নম্বর থেকে প্রতিমন্ত্রীর পরিচয় দিয়ে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা ও অর্থ লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে।বিষয়টি প্রতিমন্ত্রীর মান-সম্মানের জন্য হানিকর হওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর জানান, অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর