ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ Headline Bullet সীমান্ত ভেদ করে এবার বাগানের ভেতর বিএসএফের পিলার বাংলাদেশের ভেতরে একের পর এক পিলার বসানোর অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক Headline Bullet কুষ্টিয়ায় জামায়াত ও গনঅধিকার পরিষদের সংঘর্ষে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের Headline Bullet কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি

ব্যাতিক্রম ঈদের নামাজ চাঁদপুরে

Oplus_131072

চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের রেওয়াজ থাকলেও এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। সৌদি আরবে আগামীকাল শুক্রবার ঈদ ঘোষিত হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে মাত্র সাতজন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই জামাতে অংশ নেন। সকালে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ৭ নম্বর ওয়ার্ডে এই বিশেষ জামাত অনুষ্ঠিত হয়।

আগাম ঈদ উদযাপনকারীদের দাবি, আফগানিস্তান ছাড়াও আফ্রিকার দেশ মালি ও নাইজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ প্রসঙ্গে মাওলানা আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, “নাইজার, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, চাঁদও একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত।”

তবে এই আগাম ঈদ নিয়ে সাদ্রা দরবার শরিফের অনুসারীদের মধ্যেই তীব্র মতভেদ ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাক (রহ.) আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে প্রথম আগাম ঈদ উদযাপনের প্রচলন করেন। বর্তমানে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে এই রীতি পালিত হয়। তবে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ হলেও, এবার আরবের একদিন আগেই একদল মুসল্লির এই অবস্থান এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাদ্রার বাকি অনুসারীরা আজ রোজা পালন করছেন এবং আগামীকাল শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর