ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

পাল্টে গেলো ভোটের হিসেব

সাধারণ ব্যালটের পাশাপাশি এবার সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটেও ভোটগ্রহণ হয়েছে। প্রবাসী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের এ মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ ছিল।

এবারের জাতীয় নির্বাচনে বেশ কিছু আসনে প্রভাব ফেলেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ‘উড়ে আসা’ এসব ভোট। এমনই দুটি আসন সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১, যার ফলাফল পাল্টে দিয়েছে ‘উড়ে আসা’ পোস্টাল ব্যালটের ভোট। ইসির তৈরি ফলাফলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিরাজগঞ্জ-৪ আসনে কেন্দ্রভিত্তিক সাধারণ ব্যালটের ভোটে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। আর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। অর্থাৎ, সাধারণ ব্যালটে ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী।

অপরদিকে পোস্টাল ব্যালটে এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট। তার বিপরীতে রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। পোস্টাল ভোট যোগ হয়ে চূড়ান্ত ফলাফলে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম ৫৯৪ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হন।

একই দৃশ্য মাদারীপুর-১ আসনেও। এ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার সাধারণ ব্যালটে ভোট পেয়েছেন ৬৫ হাজার ২৯১। আর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট। এতে সাধারণ ব্যালটের ফলাফলে নাদিরা আক্তার ৭৮৬ ভোটে এগিয়ে ছিলেন।

কিন্তু পোস্টাল ব্যালটে হানজালা পেয়েছেন ১ হাজার ৩৯৮ ভোট। আর নাদিরা আক্তার পেয়েছেন ২৩৩ ভোট। চূড়ান্ত ফলাফলে হানজালা ৩৮৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হলেও পোস্টাল ব্যালটের ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেছে। পোস্টাল ব্যালটের ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা পোস্টাল ব্যালটের ভোটে এগিয়ে রয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে ইতিমধ্যে সরকার গঠন করেছে। জামায়াত ৬৮টি আসন পেয়ে বিরোধী দলে রয়েছে। এবার অর্ধশত দল ভোটে অংশ নিলেও ৯টি দল ও স্বতন্ত্র প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব করছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে বিশ্বের ১২৩টি দেশের ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে সৌদি আরবসহ ২০টি দেশ থেকে ৯৬ শতাংশ প্রবাসী ভোটার ভোট দিয়েছেন। এসব দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা বৃদ্ধি করে ভবিষ্যতে পোস্টাল ভোটের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০ দেশের মধ্যে সৌদি আরব থেকে অনুমোদিত নিবন্ধিত ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন, মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ১৯৫ জন, কাতার থেকে ৭৫ হাজার ৮৮৬ জন, ওমান থেকে ৫৬ হাজার ৬৬ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ৩১৮ জন, কুয়েত থেকে ৩৫ হাজার ২৬২ জন, যুক্তরাজ্য থেকে ৩২ হাজার ৩০৫ জন, যুক্তরাষ্ট্র থেকে ৩০ হাজার ৭৯৯ জন, ইতালি থেকে ২৪ হাজার ৩৭৬ জন, বাহরাইন থেকে ১৯ হাজার ৬৭৮ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৭৬৫ জন, কানাডা থেকে ১৪ হাজার ৬২৩ জন, দক্ষিণ কোরিয়া থেকে ১০ হাজার ৯১৬ জন, অস্ট্রেলিয়া থেকে ১১ হাজার ১১৪ জন, মালদ্বীপ থেকে ৯ হাজার ২০ জন, জাপান থেকে ৮ হাজার ৫২৫ জন, ফ্রান্স থেকে ৮ হাজার ৩৭৮ জন, পর্তুগাল থেতে ৮ হাজার ২২১ জন, জার্মানি থেকে ৬ হাজার ৬২ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৫ হাজার ৩৫০ প্রবাসী ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেন।

জানা যায়, পোস্টাল ব্যালটে দেশে ও প্রবাসের ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জনের আবেদন অনুমোদন করে ইসি। এরমধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ১৫ হাজার ৩১৭ জন। এরমধ্যে বৈধ ভোট হিসেবে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেন ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি ভোট।


     এই বিভাগের আরো খবর