ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ ()

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে উপদেষ্টা রিজওয়ানা বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াত

বিদায়ি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ‘সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে’ আজ শুক্রবার বিক্ষোভ মিছিল করে জামায়াত। ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।সমাবেশে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি আপনার বক্তব্যের অডিও-ভিডিও বারবার দেখুন, আপনি কী বলেছেন? যখন চারদিকে সমালোচনা ও তদন্তের দাবি উঠল, আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে আপনি কোনো রাজনৈতিক দলকে মিন করেননি, উগ্রবাদীদের মিন করেছেন। কিন্তু আপনার কথাতেই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আপনি বলছেন—‘তারা বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দিইনি’। অর্থাৎ আপনি মেইনস্ট্রিম বলতে পার্লামেন্ট নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেননি।দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনার এই কথা থেকেই জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে, আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিংয়ের একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী।”

বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধেও নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। তার উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, উপদেষ্টা থাকাকালীন আপনি বর্তমান সরকারি দলের যথেষ্ট উপকার করেছেন এবং নির্বাচনে বিজয়ী করে সরকারে আনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে, পুরস্কার হিসেবে আপনাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর