ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬ ()

ঢাকা জেলা ভাড়ায় চালিত গাড়ির চালক শ্রমিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত



‎একরামুল হোসেন আকাশ, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা জেলা ভাড়ায় চালিত গাড়ির চালক শ্রমিকদের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বি-২২২৩ এর অন্তর্ভুক্ত ঢাকা জেলা মাইক্রোবাস টেক্সিক্যাব চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ সাবের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম সরদার, যুব নেতা মজনু শেখ শুভ, শ্রমিক নেতা ফরহাদ হোসেন এবং শ্রমিক নেতা মোঃ আলিম সরদারসহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

‎তারা বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ পরিবহন খাতের শ্রমিকরা হলেও এখনও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তাই শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

‎বক্তারা আরও বলেন, শ্রমিকদের কল্যাণ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে, একই সাথে ভবিষ্যতে শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎পরিশেষে দেশ, জাতি ও পরিবহন শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।


     এই বিভাগের আরো খবর