ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

দেশে এলো ১ লাখ টনের ডিজেলের ৩ টি জাহাজ

Oplus_131072

ওমান, মালয়েশিয়া ও ভারত থেকে ১ লাখ ১ হাজার টন ডিজেল নিয়ে সোমবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিনটি জাহাজ। দেশে বর্তমানে দৈনিক ১২ হাজার ৫০০ টন ডিজেল ব্যবহৃত হয়। সেই হিসাবে নতুন আসা এই ডিজেল দিয়ে আট দিনেরও বেশি সময়ের চাহিদা মেটানো সম্ভব হবে।

জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘গোল্ডেন হরাইজন’ নামের জাহাজটি ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে সোমবার ভোররাত ২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

এছাড়া ‘এফপিএমসি ৩০’ নামের অপর একটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে দুপুর ২টার দিকে বহির্নোঙরে এসে পৌঁছায়। ঠিক একই সময়ে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ‘প্যাসিফিক ইন্ডিগো’ নামের লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজও বহির্নোঙরে এসে পৌঁছেছে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে টিবিএসকে বলেন, ‘দেশে জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে দ্রুততম সময়ে তেল খালাসের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগে থেকে লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ এসে ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেল খালাস শুরু করে দেওয়া হচ্ছে।’

বন্দরে তেল খালাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘গত শুক্রবার, ১.৩৬ লাখ টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসে ভিড়েছিল। সেগুলোর খালাস কার্যক্রম এখনো চলছে। এর সাথে আজকে যোগ হয়েছে ১.০১ লাখ টন নিয়ে আসা আরও তিনটি জাহাজ।’

আগামী কয়েক দিনে আরও জ্বালানি তেল আসার তথ্য জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী তিন দিনে, আরও ৩৩ হাজার টন ডিজেল ও ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে আরও দুইটি জাহাজ এসে পৌঁছানোর কথা রয়েছে।’


     এই বিভাগের আরো খবর