ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খুলনার রুপসায় যুবককে কুপিয়ে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িতে হামলা ভাংচুর Headline Bullet যশোরের বোলপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী জলিল ও তার সহযোগীসহ ০৪ (চার) জন আটক , ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার Headline Bullet দর্শনার কলাবাগানে এক রাতের তাণ্ডব,শত শত গাছ নিখোঁজ, পেছনে কার কালো হাত Headline Bullet বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে আনুমানিক ৯ মিলিয়ন ইউরো Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান যশোর জেলার কোতোয়ালি থানার খোলাডাঙ্গা এলাকার মো. লুৎফার রহমানের ছেলে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, এসআই রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালো ব্যাকপ্যাক ব্যাগসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের আমতলীয়া পাড়ায় একটি ভাড়া বাসায় থেকে তারা জাল নোট তৈরি ও বাজারে বিক্রি করে আসছিলেন।


     এই বিভাগের আরো খবর