ঢাকা, রবিবার, ৮ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির চেতনায় এক অবিনাশী স্পন্দন Headline Bullet কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা Headline Bullet প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু Headline Bullet ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Headline Bullet  হরমুজ প্রণালি ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে Headline Bullet দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন  Headline Bullet টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের Headline Bullet মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান Headline Bullet স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা Headline Bullet সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ-বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রমুখ দেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএমসহ অন্যান্য বিদেশি সংস্থাগুলোর প্রতিনিধিরা।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিমউদ্দীন, আবদুর রব, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত কূটনীতিকদের, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ও সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরো ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।


     এই বিভাগের আরো খবর