ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার Headline Bullet রাজশাহীতে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet ফতুল্লায় খোদ পুলিশের সঙ্গেই ‘ফাইট’! অস্ত্রসহ এক গুলিবিদ্ধ ও দুই সহযোগী আটক Headline Bullet জীবননগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আটক, পরে বিয়ের দাবি

এমপি মনিরুলের কান্না

Oplus_131072

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে অঝোরে কেঁদেছেন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন মনিরুল হক।

তাদের এই হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে অঝোরে কাঁদতে দেখা গেছে। কাঁদতে কাঁদতে মন্ত্রীকে তিনি বলেন, ‘এটা নতুন ঘটনা না, গত ১০০ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব কাগজপত্র আছে রেল সচিবের কাছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান, এই কাজটি কমপ্লিট করতে পারি নাই।’

এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন।’ সঙ্গে সঙ্গে মনিরুল হক চৌধুরী কান্না করে বলেন, ‘আপনি একটু গিয়ে দেখুন। আমার ডাক্তারের এপয়েন্টমেন্ট কাল রাতে। ডাক্তার দেখানো হলে আমি কাল রাতেই ফ্লাইট ধরার চেষ্টা করব। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল, এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড.. আমি শান্তি পাবো জীবনে। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন।’

এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আমি যাচ্ছি রওনা দিয়ে। আমি যা করার করব।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।’ পুরো কথোপকথনের সময়জুড়েই সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে কান্না করতে দেখা গেছে।

প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়।

এছাড়াও ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর