ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক Headline Bullet দর্শনা বাসস্ট্যান্ডে পুলিশের বিশেষ অভিযান: কাগজপত্র যাচাই ও মামলা Headline Bullet মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা Headline Bullet চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ Headline Bullet বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ৩ Headline Bullet কুষ্টিয়া মনোহরদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার Headline Bullet রাজশাহীতে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার Headline Bullet ফতুল্লায় খোদ পুলিশের সঙ্গেই ‘ফাইট’! অস্ত্রসহ এক গুলিবিদ্ধ ও দুই সহযোগী আটক Headline Bullet জীবননগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য আটক, পরে বিয়ের দাবি

এবার রেকর্ড গড়লো পদ্মা সেতু

Oplus_131072

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে গত ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত ৩ দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে, যা গত বছর (২০২৫) ছিল ১ লাখ ৮০২টি। এই তিন দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, যমুনা সেতুতে গত ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি গাড়ি পারাপার হয়েছে, যা গত বছর ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। এদিন যমুনা সেতুতে রেকর্ড ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়। গত বছর এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণ ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে বড় কোনো দুর্ঘটনা বা যানজটের সৃষ্টি হয়নি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের নির্দেশনায় এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের তত্ত্বাবধানে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বেশ কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো— নিরবচ্ছিন্ন টোল আদায়ে দক্ষ জনবল নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালু, মোটরসাইকেলের লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি (ETC) ও ইমার্জেন্সি টোল লেন চালু এবং মাওয়া ও এলেঙ্গা বাস-বে উন্মুক্তকরণ।

এছাড়া দুর্ঘটনা এড়াতে ও দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করতে কর্ণফুলী টানেল থেকে আনা ১টি ভারী রেকারসহ মোট ৩টি রেকার প্রস্তুত রাখা হয়। পাশাপাশি, সেতুর প্রতি ৫০০ মিটার পরপর সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন, সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মনিটরিং, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং ইফতারসামগ্রী বিতরণের ব্যবস্থাও ছিল।


     এই বিভাগের আরো খবর