ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম

রাজধানীর উত্তরখানের রাজবাড়ি থেকে কলেজ ছাত্র সোহাগ হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উত্তরখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

গ্রেফতাররা হলেন, মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল (২০) ও হৃদয় (২২)।

গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি খ্রিষ্টান পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্র সোহাগকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করেন কয়েকজন যুবক। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর