ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা

রাঙ্গামাটির বরকল উপজেলার ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান পলাতক

bbccrimenews:-রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার এড়াতে তিনি পলাতক রয়েছেন।

তিনি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বরকল উপজেলা যুবলীগের সভাপতি। তাকে গ্রেফতারে অভিযান তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক বিবাহিতা নারীকে (২০) তার স্বামীকে তালাক দিতে বলেন ভূষণছড়া ইউপি ও বরকল উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান মামুন। এতে স্বামীকে তালাক দেন ওই নারী। এরপর বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেন মামুন। ফলে ধর্ষিতা বর্তমানে সাত মাসের গর্ভবতী। কিন্তু তা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান মামুন।

এতে ধর্ষণের অভিযোগে বাদী হয়ে ২৪ জুন বরকল থানায় মামুনের বিরুদ্ধে মামলা দেন ধর্ষিতার বাবা মো. নাছির হাওলাদার। এরপর থেকে আসামি পলাতক রয়েছেন। তাই এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে মামলার বাদী মো. নাছির হাওলাদার অভিযোগ করে বলেন, আসামি মামুন ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি। তাই তার রাজনৈতিক প্রভাবে প্রকাশ্য ঘুরে বেড়ালেও মামুনকে গ্রেফতার করছে না পুলিশ।
এ দিকে মামলার পরদিন ২৫ জুন রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আইনের ২২ ধারায় ধর্ষিতার জবানবন্দি নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

বরকল থানার ওসি কাজী মো. জসিম উদ্দিন বলেন, মামলাটি আমলে নেয়া হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে স্বশরীরে হাজির হয়ে আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ভিকটিম। বর্তমানে আসামি মামুন চেয়ারম্যান পলাতক। তাকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। আসামিকে এলাকায় পাওয়া যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর