ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন ঢাবি’র সাবেক ছাত্র রাজিব

আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে টাঙ্গাইলের ভূঞাপুরে মাকে বাঁচাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে পারিবারিক বিরোধের জের ঘরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী মোস্তফা রাজিব (৩৫)। তার আপন চাচাতো ভাই জিহাদ তাকে খুন করে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।  

নিহত মেহেদী মোস্তফা রাজিবের বাবার নাম গো’লাম মোস্তফা দুলাল। রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। অভিযুক্ত জিহাদ তার চাচা মফিজুল হক চন্দনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে রাজিবের মায়ের সঙ্গে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জিহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি এনে রাজিবের মাকে আঘাত করতে যায়। এসময় রাজিব বাধা দিলে তাকেই ছুরিকাঘাত করে জিহাদ। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজিবের মৃত্যু হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


     এই বিভাগের আরো খবর