মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ৬৫/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হায়দার আলীর আমবাগানে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
হাবিলদার মো. মিকাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
উদ্ধার করা কীটনাশকগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।