জামালপুরে মক্তব পড়ানোর কথা বলে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (২৭) নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদ ও মাদরাসার ইমাম ও ধর্মীয় শিক্ষক ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে মুছা মিয়া মক্তবে পড়ানোর কথা বলে ওই কিশোরীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।