নিজস্ব প্রতিবেদক মুশফিকুর মুস্তাক উৎস ,
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া মন্ডল পাড়ার সেলিম (৪৫) নামের একজন মধ্যবয়সি ব্যক্তি গড়াই নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ রয়েছেন। ডুবুরী দলের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাসী চালানোর পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। আগামীকাল আবার উদ্ধারকাজ চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
নিখোঁজ সেলিম মৃত শহিদুল ইসলামের বড় ছেলে এবং তরিকত ফেডারেশন বিটিএফ কুমারখালী উপজেলার সভাপতি জনাব সাজেদুল ইসলাম ডালিমের বড় ভাই। তিনি শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে ছেঁউরিয়া মন্ডলপাড়া শ্মশান ঘাট এলাকায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দলকে খবর দিলে তারা বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালান কিন্তু তাকে খুঁজে পাওয়া না গেলে বিকেল ৫ টার দিকে খুলনার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছান। এসময় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবু জাফরের নেতৃত্বে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে তাকে খুঁজে না পাওয়ায় আগামীকাল সকাল থেকে উদ্ধারকাজ পরিচালনা করার সিদ্ধাম্ত নেয়া হয়।