কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া মন্ডল পাড়ার সেলিম (৪৫) নামের একজন মধ্যবয়সি ব্যক্তি গড়াই নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ রয়েছেন। ডুবুরী দলের সদস্যরা নদীতে তল্লাসী চালিয়ে ২ দিনেও উদ্ধার করতে পারেনি লাশ।
মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ সেলিম হোসেন শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে ছেঁউরিয়া মন্ডলপাড়া শ্মশান ঘাট এলাকায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দলকে খবর দিলে তারা বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালান কিন্তু লাশ খুঁজে পাওয়া না গেলে বিকেল ৫ টার দিকে খুলনার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছান। এসময় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবু জাফরের নেতৃত্বে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে লাশ খুঁজে না পাওয়ায় শনিবার সকাল থেকে তল্লাশি করেও লাশের সন্ধান মেলেনি।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর অমিয় কুমার জানান শুক্রবার সন্ধ্যা এবং শনিবার দুপুর পর্যন্ত লাশ খুঁজে পাওয়া যায়নি। শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ এলাকায় লাশ পাওয়া গেছে সংবাদে ডুবুরিদল ঘটনাস্থলে নদীপথে যাচ্ছেন। তবে এটা নিখোঁজ ব্যক্তির লাশ কিনা সেটা আগেই নিশ্চিত করে বলা যাচ্ছেনা।