আবু হানিফ মিলন স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার এজাহারনামীয় শীর্ষ মাদক ব্যবসায়ী সুষম কাওনাইন ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে ২১ অক্টোবর ২০২৬ তারিখ সকালে পৌরসভার বাবুপাড়া থেকে তাঁদের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি (২৭)। আলমডাঙ্গা থানার মামলা নং-১৩ (তারিখ ১৬ অক্টোবর ২০২৬) মূলে তাঁদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুষম কাওনাইনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, জামজামি পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে সিআর-৭০৫/২৪ (সাজা) পরোয়ানাভুক্ত আসামী আমিরুল ইসলাম কারফি (৪৮)-কে জামজামি বাজারপাড়া থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
(সূত্র: BBC Crime News)