আপডেট কুষ্টিয়া, ২৫ এপ্রিল ২০২৬।। কুষ্টিয়ার কুমারখালীতে মেহগনি বাগানে পড়েছিল হাসিবুল নামের এক যুবকের মরদে*হ। পরে খবর পেয়ে ওই বাগান থেকে লা”শ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের কুসলিবাসা মোল্লাপাড়া মাঠের মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহ*ত হাসিবুল ওই এলাকার তোয়াজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাসিবুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি ।
পরবর্তীতে শনিবার দুপুরে মোল্লাপাড়া মাঠের মেহগনি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবার ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত যুবক মানসিকভাবে অ*সুস্থ ছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।