আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা দামুড়হুদা কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে মজুত করা ১৫০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় “নাঈম অটো মোবাইল ও বীজ ভাণ্ডার”-এর একটি গোডাউনে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার।
অভিযানে সরকারি নিয়মবহির্ভূতভাবে বিপুল সার মজুতের প্রমাণ মেলায় গোডাউনটি সিলগালা ও সার জব্দ করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
(সূত্রে :BBC crime news)