আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :দর্শনায় মারওয়া ট্রাভেলস (হজ লাইসেন্স নং- ১০১০) এবং মুসাফির আল হারমাইনের যৌথ উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের সেবা সহজলভ্য করতে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবিত্র হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন, ভিসা প্রসেসিং, বিমান টিকিট, হোটেল বুকিং এবং উন্নত ট্রান্সপোর্ট সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চ সেবামূলক ও নিরাপদ উপায়ে আল্লাহর মেহমানদের হজ ও ওমরাহ পালন নিশ্চিত করতেই তাদের এই প্রয়াস। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্ভাব্য যাত্রীরা উপস্থিত ছিলেন।
(সূত্রে ; BBC crime news)