আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার ;চুয়াডাঙ্গা শহরের গুলশান পাড়ার কদমতলা এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো ডেগারের আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ‘গ্রিন স্টার’ দোকানের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন— গুলশান পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে জাহিদ (৩০) এবং একই এলাকার আবির।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই যুবকের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। এতে দুজনেই শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।
হাসপাতালের চিকিৎসক জানান, চাকুর আঘাতে আহত আবিরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে, জাহিদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়েছে।
(সূত্রে :BBC crime news)