ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়!

চুয়াডাঙ্গায় অভিমান করে বিষপান, হাসপাতালে যাওয়ার পথে যুবকের মৃত্যু

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার সদর উপজেলার উক্তো গ্রামে পারিবারিক কলহের জেরে সজীব (১৮) নামের এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহত সজীব চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্তো গ্রামে হাবলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সজীব দীর্ঘদিন ধরে তীব্র পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এরই একপর্যায়ে বুধবার ভোরে পরিবারের অজান্তে তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরিবারের সদস্যরা সজীবকে নিয়ে পাখি ভ্যানযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে দুর্ভাগ্যবশত, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে
শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক মনমালিন্য ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ কলহের জের ধরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। তরুণের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে সজীব নামের এক কিশোরী নিজ বাসায় বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেন। নিহত সজীবের মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে শেষে ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর