ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

Oplus_131072

চুয়াডাঙ্গার কেরু কোম্পানির ৩,১৮৫ আখচাষির মাঝে তারেক রহমানের ৯৫ লাখ ১৬ হাজার টাকা নগদ প্রণোদনা প্রদান
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে’!

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা
দেশের ৯টি চিনিকল এলাকার মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি তারেক রহমান। গত মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক বাগাতিপ্রার কাদিরাবাদ মাঠ থেকে ডিজিটাল মাধ্যমে বাটন চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
​এই কর্মসূচির আওতায় দর্শনা কেরু অ্যান্ড কোং কোম্পানির ৩ হাজার ১৮৫ জন আখচাষির মধ্যে ৯৫ লাখ ১৬ হাজার টাকা নগদ প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। । একই সাথে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিনিকলের কর্মকর্তা, শ্রমিক নেতা ও কৃষকদের সাথে সরাসরি কথা বলেন প্রধান অতিথি।
​উদ্বোধনী ভাষণে তারেক রহমান বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করার পদক্ষেপ নেওয়া হবে।” তিনি উল্লেখ করেন, বর্তমান যুগে প্রযুক্তির ছোঁয়ায় কৃষকদের আখের উৎপাদন বাড়ানো এবং আখের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
​এ সময় ডিজিটাল স্ক্রিনে উপস্থিত হাজার হাজার জনতা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ধ্বনিতে তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানান।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর