সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯,৬৫,১০০/- (নয় লক্ষ পঁয়ষট্টি হাজার একশত) টাকা।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়াঘাট নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩,১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৭১,৬০০/- (এক লক্ষ একাত্তর হাজার ছয়শত) টাকা।নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৯/৭-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ ও ২,৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৯৩,৫০০/- (সাত লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক (৪৭ বিজিবি) বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।