ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

সুশান্তের বান্দ্রার ফ্ল‍্যাটে ‘ভূত’ ছিল! পুলিসি জেরায় দাবি রিয়ার

bbccrimenews:- আবারও বিষ্ফোরক মন্তব‍্য সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর অভিনেতার মৃত‍্যুর পর পুলিসি তদন্তে জেরার মুখে পড়েন রিয়া। বান্দ্রা পুলিস স্টেশনে টানা ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই সামনে উঠে আসে তাঁর বয়ানের কিছু অংশ।
এবার জানা গিয়েছে, সুশান্তের বান্দ্রার আগের ফ্ল‍্যাটটি ‘ভূতুড়ে’ বলে দাবি করেছেন রিয়া। তিনি জানান, ওই ফ্ল‍্যাটে থাকার সময় বহুবার তিনি অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পেয়েছেন। সুশান্তও ছিলেন এই সব ঘটনার ভুক্তভোগী। তাই তাঁরা বান্দ্রার ওই ফ্ল‍্যাট ছেড়ে চলে আসেন চার্টার রোডের একটি অ্যাপার্টমেন্টে।
রিয়া জানান, এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে একটি বেডরুমের সঙ্গে তিন তিনটি হলঘর ছিল। মাসে সাড়ে চার লক্ষ টাকা ভাড়া দিতে হত সুশান্তকে এই অ্যাপার্টমেন্টের জন‍্য। আগে রিয়া জানিয়েছিলেন, অভিনেতার মৃত‍্যুর দিন কয়েক আগে তাঁর সঙ্গে ঝগড়া করে তাঁর ফ্ল‍্যাট ছেড়ে বেরিয়ে যান তিনি।

এবার অভিনেত্রী দাবি করেন, সুশান্তকে একা ওই ফ্ল‍্যাটে রেখে আসার ইচ্ছা ছিল না তাঁর। কিন্তু তাঁকে একা থাকতে দেওয়ার জন‍্যই এমনটা করতে বাধ‍্য হন রিয়া। সম্প্রতি জানা গিয়েছে, রিয়া সুশান্তের শেষকৃত‍্যে থাকুন এমনটা চাননি অভিনেতার পরিবার। সুশান্তের দুই দিদির সঙ্গে তাঁর প্রাক্তন বান্ধবী কৃতি শাননের সম্পর্ক ভাল হলেও রিয়ার সঙ্গে তাঁদের তেমন সম্পর্ক ছিল না বলেই জানা গিয়েছে।
অপরদিকে জিয়া খানের মা রাবিয়া খান দাবি করেছেন, বাধ‍্য হয়েই মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক রেখেছেন রিয়া। সুশান্ত অবসাদগ্রস্ত, তাঁর চিকিৎসার প্রয়োজন এমনটাও নাকি রিয়ার মাধ‍্যমেই ঢোকানো হয়েছিল সুশান্তের মাথায়।


     এই বিভাগের আরো খবর