ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান

সিভিল এভিয়েশন কর্মকর্তা ‘হাতেনাতে’ গ্রেপ্তার

ফাইল ফটো

ঘুষ নেওয়ার সময় রাজধানীর এক রেস্তোরাঁ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে ‘হাতেনাতে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শুক্রবার উত্তরার একটি রেস্তোরাঁ থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে প্রণব বলেন, লাইসেন্স যাচাই করে বিমানের বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে দুদকের একটি দল আগে থেকেই ওই রেস্তোরাঁয় অবস্থান নেয়। এরপর রাশেদ ঘুষের টাকা নেওয়ার সময় দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে দলটি তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দুদক।


     এই বিভাগের আরো খবর