ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন

বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় মিরাজ হাওলাদার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এ.কে.এম শহীদ আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১২ সালের ২১ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর কাউনিয়া মরকখোলা পোল এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিলসহ মিরাজকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, ২০১৩ সালের ২২ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই শ্যামল চন্দ্র একমাত্র আসামি মিরাজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মিরাজকে যাবজ্জীবন দিয়েছেন বিচারক।


     এই বিভাগের আরো খবর