ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ে বস্তায় মিললো তরুণীর হাত পা বাঁধা মরদেহ

Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় গোপন ও মরদেহ গুমের জন্য হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তায় ভরে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢালে একটি রহস্যময় বস্তা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন না করায় তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের লোকজন জানিয়েছে ওই তরুণীকে তারা আগেও ঘটনাস্থল সংলগ্ন এলাকায় দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লিঙ্ক রোডের পাশে ফেলে গেছে।


     এই বিভাগের আরো খবর