ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

টাকার লোভেই চীনা নাগরিক হত্যা

নগদ টাকার লোভেই চীনা নাগরিক গাও জিয়াংহুই(৪৭) কে  হত্যা করা হয়েছে। পানি খাওয়ার বাহানা ধরে  তার বাসায় ঢুকে হত্যা করে ওই বাসার দুই সিকিউরিটি গার্ড। গোয়েন্দা পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, রউফ ও এনামুল। আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, খুনিরা নিজেদের অভাব ঘোচাতে তারা হত্যাকাণ্ড ঘটনা ঘটায় বলে স্বীকার করেছে। হত্যার পর বাসায় থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও দামি জিনিস লুটে নিয়ে যায় তারা।
১১ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় চীনা নাগরিক গাঁওয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বাংলাদেশে পদ্মা সেতুতে পাথর সাপ্লাই এবং কাপড়ের ব্যবসা করতেন।

বাতেন বলন, ওই বাসার দুই সিকিউরিটি গার্ড নিজের অভাব দৈন্যদশা কাটাতে বিভিন্ন পরিকল্পনা করত। একদিন দুজন সিদ্ধান্ত নেন চীনা নাগরিক গাঁও অনেক বড় ব্যবসায়ী।

বাসায় কেউ থাকেও না। তাকে হত্যা করতে পারলে দুজন দ্রুতই ধনী হতে পারবেন। এই পরিকল্পনা থেকে ঘটনার দিন সন্ধ্যায় দুজন গাঁওয়ের বাসায় কলিংবেল দেন। গাঁওয়ের বাসার দরজা খুললে তারা পানি খেতে চান।
গাঁওয়ের রুমে ভেতরে প্রবেশ করতেই তাদের একজন গামছা গলায় পেঁচিয়ে ধরেন, আরেকজন জাপটে ধরেন। এক পর্যায় গাঁওয়ের গলা দিয়ে রক্ত বের হলে তারা দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে বাসায় থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে ছাদে চলে যান। দুজন টাকা ভাগাভাগি করে আলাদা হয়ে যান।


     এই বিভাগের আরো খবর