ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও bbccrimenews এর প্রধান উপদেষ্টা আরিফুর রহমান সুমনকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ Headline Bullet দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতভিটায় হামলা ও বড় ভাইকে কুপিয়ে জখম Headline Bullet ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ Headline Bullet দর্শনা শান্তিনগর থেকে দুই পিস ইয়াবাসহ ১৭ বছরের (সীমান্ত) নামক বালককে আটক করেছে স্থানীয় জনতা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৪ Headline Bullet চুয়াডাঙ্গায় ১২০০ বোতল এ্যলকোহলসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় শিশু বালাৎকারের অভিযোগে সুজাউদ্দিন নামে গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়া মিরপুরে র‌্যাব-১২ এর অভিযানে ৬৯ পিছ টাপেন্টাডলসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আদালতে ভুয়া আইনজীবী আটক, প্রতারণার অভিযোগে ধরা পড়ল ২ জন Headline Bullet ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

৩ বছরের শিশুকে স্টেশনে ফেলে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু দর্শনা ​চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেল স্টেশনে ৩ বছরের অবুঝ শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা খাতুন (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার( ৩১ জুলাই ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিলুফা খাতুন সদর উপজেলার ডিহি কৃষ্টপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

​জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সীমান্ত এক্সপ্রেস দর্শনা হল্ট ট্রেন স্টেশনে পৌঁছায়। এ সময় ওই নারী তিন বছরের শিশু কন্যা লামিয়া ইসলাম আয়াতে প্ল্যাটফর্মে রেখে আকস্মিকভাবে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই ক্লিনিক থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে তার স্ত্রী নিলুফা খাতুন শিশু সন্তান লামিয়া ইসলাম আয়াতকে সঙ্গে নিয়ে একই উপজেলার উক্ত গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তারার খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি এ ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, কয়েক মাস ধরে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী হয়ে গিয়েছিল ।

​দর্শনা হল্ট রেলওয়ে জিআরপি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অক্ষত শিশুটি রাতেই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ বলেও জানান তিনি


     এই বিভাগের আরো খবর